মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে? স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা

মনজুর চেয়ারম্যান স্মৃতি সংসদের উদ্যোগে ওসমান সরওয়ারের মৃত্যুবার্ষিকী পালন

সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদরের ইসলামপুরের মনজুর আলম চেয়ারম্যান স্মৃতি সংসদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও সাবেক রাষ্ট্রদূত ওসমান সরওয়ার আলম চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮ টায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্মৃতি সংসদের সভাপতি সমাজসেবক হাসান আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব।

সহ-সভাপতি মাস্টার রহিমুর রেজার সঞ্চালনায় স্মরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার আবুল হোসাইন।

উপস্থিত ছিলেন -বশির আহমদ (সভাপতি ১ নং ওয়ার্ড), ইদ্রিস রানা এমইউপি (সভাপতি ৭ নং ওয়ার্ড), জাফর মাঝি (সভাপতি ৬ নং ওয়ার্ড), মোঃ শফি (সভাপতি ৯ নং ওয়ার্ড), ওসমান সরওয়ার (সভাপতি ৩ নং ওয়ার্ড) জসিম উদ্দিন (সাধারণ সম্পাদক ৫ নং ওয়ার্ড), বেলাল উদ্দিন (সাধারণ সম্পাদক ৭ নং ওয়ার্ড), কক্সবাজার জেলা ছাত্রলীগের উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনোয়ারুল আজম খোকন, ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ওসমান আলী মোর্শেদ, সাধারণ সম্পাদক আবছার কামাল শাহীন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, ইসলামপুর সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক, মোজাহের মেম্বার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION