মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে? স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা

জলজ জীববৈচিত্র্য রক্ষায় কক্সবাজারে বছরব্যাপী প্রচারণা কার্যক্রম শুরু

প্রেস বিজ্ঞপ্তি:

‘জলজ জীববৈচিত্র্য রক্ষা করি, টেকসই জলজ প্রতিবেশ ব্যবস্থাপনা নিশ্চিত করি’ শ্লোগানে সামুদ্রিক ও নদীর ডলপিন, কাছিমসহ জলজ জীববৈচিত্র্য রক্ষায় কুতুবদিয়া দ্বীপ থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যন্ত কক্সবাজার উপকূল জুড়ে জেলেদের মধ্যে সচেতনতামূলক কর্মসূচী শুরু করেছে পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’। ০২ সেপ্টেম্বর বুধবার বিকালে কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া বাকঁখালী নদীর তীরে জেলেদের নিয়ে সচেতনতামূলক এ কর্মসূচীর উদ্বোধন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশরাফুল আফসার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান, পরিবেশ অধিদফতর কক্সবাজারের উপ-পরিচালক শেখ মোঃ নাজমূল হুদা, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আকতার পাখি, কাউন্সিলর মিজানুর রহমান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন কক্সবাজারের উপদেষ্টা সরওয়ার আজম মানিক, রিপোর্টাস ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচএম নজরুল ইসলাম, কক্সবাজার বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ ও কক্সবাজার সদর মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইয়াকুব।
এনভায়রনমেন্ট পিপল এর প্রধান নিবার্হী রাশেদুল মজিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে ডলপিন, কাছিমসহ বিভিন্ন জলজ জীববৈচিত্র্য মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জেলেদের সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা এসময় জেলেদের উদ্দেশ্যে ডলপিন, কাছিম, তিমিসহ বিভিন্ন বন্যপ্রাণী ও জলজ জীববৈচিত্র্যের উপকারিতা, আইনের ব্যাখ্যা সহ নানাদিক তুলে ধরেন।
কর্মসূচীর বিষয়ে এনভায়রনমেন্ট পিপল এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, সাম্প্রতিক সময়ে যেহারে ডলপিন, তিমি, কাছিমসহ বিভিন্ন বন্যপ্রাণী ও জলজ জীববৈচিত্র্য মৃত্যুর ঘটনা ঘটছে তা উদ্বেগের। এসব রক্ষায় অন্যদের মতো জেলেদেরও বিরাট ভূমিকা রয়েছে। যার কারণে ‘এনভায়রনমেন্ট পিপল’ কুতুবদিয়া দ্বীপ থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যন্ত কক্সবাজার উপকূল জুড়ে বছরব্যাপী জেলেদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার কর্মসূচী গ্রহন করেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION