মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে? স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা

সাংবাদিক রুবেলের ওপর হামলা: বান্দরবান প্রেস ইউনিটের নিন্দা 

প্রেস বিজ্ঞপ্তি:
সময় টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার সুজা উদ্দিন রুবেলকে কণ্ঠরোধ করে হত্যাচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বান্দরবান প্রেস ইউনিট।
রবিবার (৬সেপ্টেম্বর) এক বিবৃতির মাধ্যমে তীব্র নিন্দার পাশাপাশি হামলার ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি জানানো হয় ।
বিবৃতিতে প্রেস ইউনিট নেতারা বলেন, সাংবাদিকরা যাতে  পেশাগত দায়িত্ব পালনসহ সামাজিক জীবনে প্রতিবন্ধকতার সম্মুখীন না হয় তা নিশ্চিত করতে হবে সরকারকে।
সাংবাদিক সুজা উদ্দিন রুবেলের উপর হামলার এ ঘটনার সুষ্টু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবী জানান বান্দরবান প্রেস ইউনিটের নেতারা।
বিবৃতিদারা হলেন বান্দরবান প্রেস ইউনিটের জেলা কমিটির সভাপতি ও এনটিভি, দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার, সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়, সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এন.এ জাকির, সিনিয়র সহ-সভাপতি আল ফয়সাল বিকাশ (বাংলাভিশন), সহসভাপতি শাফায়েত হোসেন (আরটিভি ও দৈনিক সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক মো.আবুল বশর নয়ন (দৈনিক সাঙ্গু, পার্বত্যনিউজ), অর্থ সম্পাদক নুরুল কবির (এশিয়ান টিভি ও দৈনিক মানবজমিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মংখিং মারমা (ইন্ডিপেনডেন্ট টিভি) এবং নির্বাহী সদস্য এসএম ইসমাইল হাসান (চ্যানেল আই) । সিনিয়র সাংবাদিক জি টিভি ও সারাবাংলা ডট নেট জেলা প্রতিনিধি মো: ইসহাক, মাছরাঙ্গা টিভি ও বাংলানিউজ২৪ডট কম জেলা প্রতিনিধি কৌশিক দাস গুপ্ত, একুশে টিভি ও বাংলাট্রিবিউন জেলা প্রতিনিধি নজরুল ইসলাম টিটু, মোহনা টিভি ও দৈনিক গিরিদর্পন জেলা প্রতিনিধি রাহুল বড়ুয়া ছোটন, যুমনা টিভি জেলা প্রতিনিধি বাটিং মারমা, চ্যানেল টুয়েন্টিফোর জেলা প্রতিনিধি ইয়াছিনুল হাকিম চৌধুরী, দৈনিক ভোরেরপাতা ও সিপ্লাস টিভি প্রতিনিধি মিঠুন দাস, দৈনিক আজাদী পত্রিকার লামা উপজেলা প্রতিনিধি তানফিজুর রহমান, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার আলীকদম উপজেলা প্রতিনিধি হাসান মাহমুদ এবং দৈনিক আমাদের সময় পত্রিকার নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি মফিজুর রহমান।
ভয়েস/ আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION