মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে? স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা

জেলা পূজা উদ্যাপন পরিষদের শঙ্খ ও উলুধ্বনি প্রতিযোগিতা শুক্রবার

বলরাম দাশ অনুপম:
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে শঙ্খধ্বনি ও উলুধ্বনি প্রতিযোগিতা। এরই অংশ হিসেবে কক্সবাজার জেলার বাছাই পর্ব অনুষ্ঠিত হবে শুক্রবার (১১ সেপ্টেম্বর)।

এদিন সকাল ১১টায় ঘোনারপাড়াস্থ শ্রীশ্রী রাধা দামোদর মন্দির (ইস্কন) প্রাঙ্গনে জেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক তাপস কুমার পাল, বর্তমান বিভাগীয় যুগ্ম সম্পাদক শ্যামল কুমার পালিত ও
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ্মবতী দেবী। উক্ত অনুষ্ঠানে পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ ও সাধারণ সম্পাদক বাবুল শর্মা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION