শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

জেলা শিশু একাডেমীর উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালিত

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার জেলা শিশু একাডেমীর উদ্যোগে রবীন্দ্র নজরুল জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার সকালে একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের অন্যতম দুই দিকপাল। মহান এই দুজনের মধ্যেই আমরা দেশপ্রেম দেখতে পায়।দেশপ্রেম না থাকলে ভালো মানুষ হওয়া যায় না। তাঁদের আদর্শ ও চেতনা অন্তরে ধারণ করে নতুন প্রজন্মদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অসাম্প্রদায়িক ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের নেতৃত্বে যা রাখবে গুরুত্বপূর্ণ
ভূমিকা।

এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক।

এতে আরো বক্তব্য রাখেন জেলা সরকারি গ্রন্থাগারের সহকারী পরিচালক ঋষিকেশ পাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম। পরে রবীন্দ্র নজরুল জয়ন্তী উপলক্ষে আয়োজিত আবৃত্তি, রচনা, চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এরপরে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানকে শিশুদের অংকিত একটি চিত্র এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হকের লেখা দুটি বই উপহার দেয়া হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION