শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে

প্রাক্তন স্বামীর সঙ্গে ডিনারে কারিশমা

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর। নব্বই দশকে ক্যারিয়ারের দারুণ সময় পার করেছেন। একের পর এক হিট সিনেমা জমা পড়েছে তার প্রাপ্তির ঝুলিতে। কারিশমার ক্যারিয়ার যখন তুঙ্গে তখন ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। যদিও এ সংসার ভেঙে গেছে। এবার প্রাক্তন সেই স্বামীর সঙ্গে ডিনারে গেলেন কারিশমা।

শনিবার (২৭ মে) রাতে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে বের হতে দেখা যায় কারিশমা কাপুর ও তার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরকে। এসময় সঙ্গে ছিল তাদের মেয়ে সামাইরা কাপুর। এ মুহূর্তটি ভিডিও করেন পাপারাজ্জিরা, যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁ থেকে প্রথম বের হন সঞ্জয় কাপুর। তার পরনে ফর্মাল শার্ট-প্যান্ট, হাতে ব্লেজার। ডিনার ডেটে কারশিমা পরেছিলেন কালো ফ্লাওয়ার প্রিন্টের পোশাক। দুজনে আলাদা আলাদা গাড়ি করে এসেছিলেন। এসময় পাপারাজ্জিদের উদ্দেশ্যে হাতও নাড়েন কারিশমা ও সঞ্জয় কাপুর।

২০১৬ সালে বিয়েবিচ্ছেদ হয় কারিশমা-সঞ্জয়ের। এ সংসার ভাঙার কয়েক বছর পর অভিনেত্রী প্রিয়াকে বিয়ে করেন সঞ্জয়। তবে কারিশমা এখনো একা। সিঙ্গেল মাদার হিসেবে এক কন্যা ও এক পুত্রকে বড় করছেন এই অভিনেত্রী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION