সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ কক্সবাজার রেল স্টেশনে আরও একটি রেল যুক্ত হচ্ছে: ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস খুরুলিয়ায় সিএনজিতে মিলল ৩ লক্ষ পিস ইয়াবা ইনানী সৈকতে নিজ উদ্যোগে সড়ক নির্মাণ: পর্যটক ও যানবাহন চলাচলে স্বস্তি  আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিলেন মেসি বিয়েতে মত ছিল না জুহি চাওলার, কী করেছিলেন নায়িকার হবু শাশুড়ি টেকনাফে ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

সমাজ সেবা কার্যালয়ের কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার শহর সমাজ সেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে শুরু হয়েছে ৬৩ তম কম্পিউটার অফিস এপ্লিকেশন প্রশিক্ষণ কর্মসূচী। মঙ্গলবার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী মিলনায়তনে তিনমাসব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণ
কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক হাসান মাসুদ।

বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মিজানুর রহমান, সিটি কলেজের সহযোগী অধ্যাপক আবুল কালাম, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর
প্রধান শিক্ষক ছৈয়দ করিম, সমাজ সেবা সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা: চন্দন কান্তি দাশ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবু্বুর রহমান, প্রধান কম্পিউটার প্রশিক্ষক পিন্টু দত্ত, সাংবাদিক দীপক শর্মা দীপু বক্তব্য রাখেন।

এ সময় সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,সাংবাদিকসহ ১২২জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION