বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সরকারি নির্দেশনা অমান্য করায় ৯ জন দোকানদারকে জরিমানা

ভয়েস প্রতিবেদক:

সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা এবং মূল্য তালিকা সংরক্ষণ না করার অপরাধে ৯ জন দোকানদারকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) কক্সবাজার শহরের এয়ারপোর্ট রোড, নুনিয়ারছড়া, বড় বাজার এবং বাজারঘাটা এলাকায় অভিযানে এদণ্ড প্রদান করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহরিয়ার মুক্তার। একই সঙ্গে সতর্ক করা হয়েছে দোকানদারদের।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহরিয়ার মুক্তার বলেন, করোনা ভাইরাসের কারণে জেলা লকডাউন। জনসমাগামে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। সরকারী নির্দেশনা না মেনে অনেকে দোকানপাট খোলেছে। তাই অভিযান চালানো হয়েছে। মানুষের নিরাপত্তার স্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, সরকারি নির্দেশনা মেনে চলুন। করোনা সংক্রমণরোধে সচেতন হোন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION