বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পেকুয়ায় ফার্মেসী ব্যবসায়ী করোনায় আক্রান্ত

মো:ফারক, পেকুয়া:
পেকুয়ায় এবার ফার্মেসী ব্যবসায়ী মোঃ কায়েস করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বারবাকিয়া ইউপির সবজীবন পাড়া ও পেকুয়া বাজারের পুপুলার ফার্মেসীর মালিক মোস্তাক আহমদের ছেলে।
পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ছাবের আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, পেকুয়া বাজারে আগত মানুষজন সামাজিক দুরত্ব বজায় না রাখা, করোনা ভাইরাসকে গুরুত্ব না দেয়ার কারণে সামনের দিনগুলোতে রোগীর সংখ্যা আরো বাড়তে পারে। সর্বশেষ পেকুয়া বাজারের ফার্মেসী ব্যবসায়ীর শরীরে করোনা সনাক্ত হয়েছে। যার কারণে পেকুয়া বাজার খুব ঝূ্ঁকিপূর্ণ হয়ে পড়েছে। আপনারা খুব সতর্কভাবে চলাফেরা করুণ, অপ্রয়োজনীয় অবস্থায় ঘর থেকে বের হওয়ার দরকার নাই। ঘরে থাকুন ও সুস্থ থাকুন।
পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, পেকুয়া বাজারের দোকান ও তার বাড়ি লকডাউন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION