বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

করোনা পরিস্থিতিতে সমাজসেবা অধিদফতর আর্থিক সহায়তা বিতরণ

ভয়েস প্রতিবেদক:
নোভেল করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর কক্সবাজারের উদ্যোগে জেলার প্রতিবন্ধী, বয়স্ক,বিধবা,অসহায় দরিদ্র, হিজড়া, দলিত-হরিজন,দাফন-কাফন ও সৎকারে নিয়োজিতকর্মী, নির্মাণশ্রমিক, দিনমজুর ও সমস্যাগ্রস্থ সংস্কৃতি-কর্মীদের মাঝে পল্লী-মাতৃকেন্দ্র খাত হতে প্রাপ্ত পাঁচ লক্ষ টাকা জনপ্রতি ২০০০ (দুই-হাজার) টাকাহারে ২৫০জনের মাঝে নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
শনিবার জেলা প্রশাসন পরিচালিত বিশেষচাহিদা সম্পন্ন শিশুদের স্কুল অরুণোদয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো: ফরিদুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদুর রহমান মোল্লা।
এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের রোহিঙ্গা শিশু সুরক্ষা কার‌্যক্রম প্রকল্পের (বিকল্প) ফোকাল পয়েন্ট মো: আল আমিন জামালী,ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ফাহমিদা বেগমসহ সংশ্রিষ্টরা।
অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা সমাজসেবা কার‌্যালয়ের সহকারি পরিচালক মো: সফিউদ্দিন।আর্থিক সহায়তা বিতরণ কাজে জেলা সমাজসেবা কার্যালয় ও শহর সমাজ সেবা কার্যালয়-এর সকল কর্মকর্তা কর্মচারী সহযোগিতা প্রদান করেন।আর্থিক সহায়তা বিতরণ শেষে সভাপতি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ নিরাপদ জীবন কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION