বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

পেকুয়ায় প্রবীণ আ’লীগ নেতার পরিবারে শুভেচ্ছা খাবার সামগ্রী পাঠালেন ড.আশরাফুল

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় প্রবীণ আ’লীগ নেতাদের পরিবারের মাঝে শুভেচ্ছা খাবার ও ইফতার সামগ্রী পাঠালেন জেলা আ’লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ড.আশরাফুল ইসলাম সজিব।

সোমবার (১১মে) উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আজিমের মাধ্যমে এ সমস্ত খাবার ও ইফতার সামগ্রী পাঠানো হয়।

যুবলীগ নেতা মুহাম্মদ আজিম বলেন, জেলা আ’লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক পেকুয়ার সন্তান আশরাফুল ইসলাম সজিব ভাই নিরবে পেকুয়ায় ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছে। আজকে তিনি পেকুয়ার প্রবীণ আ’লীগ নেতা নুরুল আজিম চৌধুরী, সুজা আকবর চৌধুরী, প্রয়াত আ’লীগ নেতা মুজিবুর রহমান রবু, মাস্টার আশেক এলাহী ও আফাজ উদ্দিনের পরিবারের মাঝে খাবার ও ইফতার সামগ্রী পাঠিয়েছেন। ওনার পাঠানো প্রতি প্যাকেটে ছিল ৩ কেজি দামী চাল, ৩ প্যাকেট সেমাই, ২ কেজি তৈল, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, ১ কেজি চনা ও ১ প্যাকেট দুধ। এ সমস্ত খাবার সামগ্রীগুলো আমি যথাযথভাবে পৌঁছে দিয়েছি।

এবিষয়ে ড.আশরাফুল ইসলাম সজিব বলেন, প্রবীণ আ’লীগ নেতারা সব সময় বঞ্চিত থাকে। শেষ বয়সে তাদের প্রাপ্য সামান্যটুকু সম্মান। সেই সম্মান দেয়ার জন্য দুর্যোগের সময় তাদের কাছে শুভেচ্ছা খাবার ও ইফতার সামগ্রী পাঠিয়েছি। আমি জানি তারা আর্থিকভাবে ভাল অবস্থানে আছে। প্রিয় প্রবীণ নেতাদেরকে আমি এগুলো করুনা করে দিই নাই।শুভেচ্ছা হিসাবে পাঠিয়েছি।

এ প্রবীণ নেতাদের কারণে আজকে আমরা আ’লীগ রাজনীতি করার সাহস পাচ্ছি। পেকুয়ার প্রবীণ নেতা যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি আর যারা বেঁচে আছে তাদেরকে হায়াত দান করার জন্য মহান আল্লাহ কাছে প্রার্থনা করছি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION