বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ায় আরো পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একই পরিবারের চারজন। তারা উখিয়ার রত্নাপালং ইউনিয়নের খোন্দকার পাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। ও অপরজন হলেন হ্যান্ডিক্যাপ এনজিও সংস্হার কর্মচারী। স্হানীয় বলেছেন এনজিও সংস্হার লোকজনের কারনে করোনার ঝুঁকিতে উখিয়ার মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাতের আঁধারে আসছে এনজিও কর্মী। স্হানীয় প্রশাসনকে আরো কঠোর হতে হবে। প্রতিদিন শতশত গাড়ী উখিয়ার রোহিঙ্গা শিবিরে ঢুকছে। তারা আরো বলেন ত্রান বিতরনে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ অনুপম বড়ুয়া বলেন আজকে দশজন করোনা পজিটিভ পাওয়া গেছে। উখিয়ায় পাঁচজন, চকরিয়ায় তিনজন। দুইজন নতুন। অপরজন পুরাতন। কক্সবাজার সদর দুইজন।
জানা গেছে চকরিয়া ৩৬জন, কক্সবাজার সদর ২৬, পেকুয়া ২০, মহেশখালী ১২, উখিয়া ১৪, টেকনাফ ৭ রামু ৪ ও কুতুবদিয়া নাই।
এ ব্যাপারে উখিয়া উপজেলা স্বাস্থ্য:প:প: কর্মর্কতা রন্জন বড়ুয়া বলেন একই পরিবারের চারজন সহ পাঁচ জন করোনা আক্রান্ত হয়েছেন।
ভয়েস/আআ