বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
প্রখ্যাত আইনজীবি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য, সাবেক গভর্ণর, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য এডভোকেট জহিরুল ইসলাম’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আশেক উল্লাহ রফিক এমপি।
তিনি এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব সোমবার দুপুরে চট্টগ্রামস্থ তাঁর জৈষ্ঠ্য সন্তান জাহেদুল ইসলামের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালল্লিহি .. রাজিউন)। মৃত্যকালে তাঁর বয়স ৮০ বছর ছিলেন। এডভোকেট জহিরুল ইসলাম মৃত্যুকালে ৩ পুত্র, ৩ কন্যা, স্ত্রী রেখে সহ অনেক গুণগ্রাহী, অনুসারী রেখে যান।
ভয়েস/জেইউ।