মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

দঃ সাহিত্যিকাপল্লী ত্রাণ কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি:
আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে কক্সবাজার পৌরসভার ০৬নং ওয়ার্ডের দক্ষিণ সাহিত্যিকাপল্লীতে ২০০ শত গৃহবন্দী অসহায় নিম্ম ও মধ্যবিত্ত পরিবার পাচ্ছেন ঈদ উপহার সামগ্রী। করোনা ভাইরাসের প্রাদূর্ভের কারণে বিশ্বব্যাপী সাধারণ মানুষ গৃহবন্দী হয়ে অসহায় মানবেতর জীবনযাপন করছেন। সারা পৃথিবীর মানুষের ন্যায় আমাদের দেশ কক্সবাজার উপজেলার দক্ষিণ সাহিত্যিকাপল্লীর মানুষের মধ্যে একই অবস্থা বিরাজমান।
করোনা ভাইরাসের কারণে সৃষ্ট এই কঠিন মূহুর্তে আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দক্ষিণ সাহিত্যিকাপল্লী দারুল আমান একাডেমীর সহকারি পরিচালক হাফেজ হাশেমের সার্বিক সহযোগিতায় ২০০শত পরিবারকে ঈদ উপহার সামগ্রী দেয়া হয়েছে।
আজ ২১মে, ২০০শত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। এ ব্যাপরে দক্ষিণ সাহিত্যিকাপল্লী সমাজ কমিটির সভাপতি নুরুল কবির বলেন, ইতিপূর্বে আমাদের উদ্যোগে ১, ৮, ১০, ১৮, ২৪, ২৮এপ্রিল এবং ১০ মে ২০২০ পর্যন্ত নিজেদের প্রচেষ্টায় বহুবার ত্রাণ দিয়েছি।  আজো ১০ কেজি চাল, ২ কেজি চিনি, ২ লিটার তৈল, ১ কেজি ডাল, ২ কেজি ময়দা, ২টি দুধের পট, ২কেজি সেমাই ইত্যাদি ঈদ সামগ্রী রয়েছে। আমাদের সমাজের জন্য যিনি সার্বিক সহযোগিতা করেছে তার জীবনের দীর্ঘায়ু কামনা করছি।
দক্ষিণ সাহিত্যিকাপল্লী সমাজ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আরমান বলেন, এলাকার দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী দিয়েছি। করোনা ভাইরাসে সামাজিক নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে ঈদ উপহার সামগ্রী আমরা মানুষের সামাজিক দূরত্ব বজায় রেখে দেয়ার প্রচেষ্টা করেছি।
দক্ষিণ সাহিত্যিকাপল্লী ত্রাণ কমিটির সচিব শাহজাহান বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এছাড়াও দেশের দশের মঙ্গলের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
কলামিষ্ট, সাহিত্যিক ইউছুফ আরমান বলেন, দূর্যোগ মহামারীতে মানবতার সেবা করতে পারা পরম সৌভাগ্যের বটে। সততা আর নিষ্ঠার সাথে নিম্ম ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ৮ম বারের মতো ঈদ উপহার সামগ্রী দিতে পেরে আত্মা তৃপ্তি পেয়েছি। কোন প্রাপ্তির আশায় মানব সেবা নয় বরং আমার কর্ম যেন পরম ধর্ম। সুতরাং আমাদের প্রচেষ্টার ফসল বৃথা যায় নি, সফলতার সর্বোচ্চ চূড়ায় অটল।
ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন,কক্সবাজার সদর থানার এস আই  স্বপন, দারুল আমান একাডেমীর সহকারি পরিচালক হাফেজ হাশেম, দক্ষিণ সাহিত্যিকাপল্লী সমাজ কমিটির সভাপতি নুরুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আরমান, ত্রাণ কমিটির সচিব শাহজাহান, ত্রাণ কমিটির সদস্য ইউছুফ আরমান, হালিম সওদাগর, আনোয়ার কোম্পানী, নেজামুল হক, শামসুল আলম, ইউনুছ প্রমুখ।
ভয়েস/ আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION