বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

১৫০ পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন ইনচার্জ মোহাম্মদ ইমরান

ফারইষ্ট ইসলামী লাইফ মহেশখালী (মডেল সাংগঠনিক) অফিসের ইনচার্জ মোহাম্মদ ইমরান এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালীতে ১৫০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করলেন ইনচার্জ মোহাম্মদ ইমরান। তিনি ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স মহেশখালীর (মডেল সাংগঠনিক) অফিসের ইনচার্জ হিসেবে দায়িত্বে আছেন।

মহেশখালী উপজেলা ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সরেন্স এর মহেশখালী অফিসে কর্মকর্তা, কর্মীদের ১৫০ পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রধান মেহমান হিসেবে ইনচার্জ মোহাম্মদ ইমরান এবং সহকারী ইনচার্জ ছাবেকুন্নাহার, বিসি জসিম উদ্দিন, বিসি মিজানুর রহমান, বিসি রোকসানা  আকতার, বিসি শাহিদা আজিজ, বিসি বাতিক শাহরিয়ার সাগর, বিএম শেখ মোহাম্মদ জয় প্রমুখ।

মোহাম্মদ ইমরান বলেন, করোনা ভাইরাসের কারণে প্রত্যেকের জীবন এখন ঘরবন্দি। আয়ের উৎস নাই বললেই চলে। তারপরও মানুষের জীবন থেমে নেই। সামনে ঈদ। কিন্তু এ ঈদের অনুভূতি ভিন্ন ধরণের । তাই সবার মাঝে ভালোবাসা স্বরূপ ঈদ উপহার হিসেবে কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা মানে ঈদের আনন্দটুকু ভাগ করা।

উল্লেখ্য, ঈদ উপহারের প্রতি প্যাকেটে রয়েছে, নুডলস,  লাচ্ছা সেমাই, লাল সেমাই, সয়াবিন তৈল, আলু, চিনি, পেয়াজ, কিসমিছ, লবণ, ইত্যাদি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION