বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

সনাতনী সম্প্রদায়ের মানুষের পাশে এন.জে স্বপ্ননীড়

বলরাম দাশ অনুপম:

করোনা মহামারীর কারনে ঘরবন্দী অসহায় শতাধিক সনাতনী সম্প্রদায়ের নর-নারীর মাঝে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার শহরের বিকে পাল সড়কস্থ এন.জে স্বপ্ননীড় বিল্ডিংয়ের উজ্জ্বল পাল, শিমুল পাল ও ঝুন্টু ধরের ব্যক্তিগত পক্ষ থেকে এই অর্থ সহায়তা প্রদান করেন।

মূলতঃ উজ্জ্বল পাল ও শিমুল পালের পিতা স্বর্গীয় নেপাল পাল এবং ঝুন্টু ধরের পিতা স্বর্গীয় রামকৃষ্ণ ধরের নামে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।

এসময় তরুন সমাজকর্মী শিমুল পাল বলেন-মানুষ মানুষের জন্য মূলতঃ এই চিন্তাকে মাথায় রেখে মানবতার কারনেই গরীব সনাতনী সমাজের পাশে দাঁড়ানো। তিনি এভাবে অসহায় গরীবদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION