বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

উখিয়ায় কর্মহীন মানুষের মাঝে ছাত্রলীগ সভাপতির ত্রাণ বিতরণ

শহিদুল ইসলাম, উখিয়া (২৭ এপ্রিল):
সারা দেশের চেয়ে ব্যতিক্রম কক্সবাজারের উখিয়া উপজেলা ছাত্রলীগ। করোনা ভাইসারের কারেন নিম্ন আয়ের মানুষ ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগ । এছাড়া ছাত্রলীগের নেতা কর্মীরা কৃষকদের ধান কেটে বাড়ীতে পৌছে দেন। এ গুলোর কারনে ছাত্রলীগের সুনাম বেড়েছে বলে সাবেক ছাত্রলীগের নেতা জানিয়েছেন।

এর ধারাবাহিকতায় উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসাইন মিথুনের উদ্যোগে ৫ম বারের মত ৫শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন। করোনা মহামারিতে কর্মহীন হয়ে পড়ে হত দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন।সোমবার দুপুর ১২ টা থেকে করে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত ছাত্রলীগের এক ঝাঁক কর্মী নিয়ে রাজাপালং ইউনিয়নের বটতলী এলাকায় অবস্থিত নিজ বাড়িতে নিরাপদ দূরত্ব বজায় রেখে অসহায় কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।বিতরণকৃত ইফতার সামগ্রীর মাঝে ছিল, চনা,তেল, সেমাই, লাচ্চা সেমাই, মুড়ি, দুধ।

এসময় উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক আবু বক্কর সিদ্দিক,যুগ্ম সম্পাদক আলমগীর নিশা,সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন,সাবেক ত্রাণ সম্পাদক খোরশেদ আলম,সাবেক গণশিক্ষা সম্পাদক, সাইফুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুল আমিন টিপু, সদর রাজাপালং ইউনিয়নের সভাপতি আলমগীর ফরিদ নিঝুম,সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, রত্নপালং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানবীর,জালিয়াপালং মিজান,উখিয়া স্কুল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদ,ইমরান,মুবিন,জাহেদ,বলআবু,সাদেক,বাবু,রফিক,ইব্রাহীম ফারফেজ প্রমুখ।

উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিথুন বলেন, করোনা ভাইরাসের কারণে লকডাউনের শুরু থেকে অসহায়,কর্মহীন, হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করে আসছি।সামনে ও এ ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান। এসময় তিনি সমাজের বিত্তবানদের স্ব স্ব অবস্থান থেকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION