বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মৃত্যুর সঙ্গে লড়ছেন দেশের সবচেয়ে লম্বা মানুষ রামুর জিন্নাত আলী

ভয়েস নিউজ ডেস্ক (২৭ এপ্রিল):

বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকায় ব্যক্তি জিন্নাত আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিষ্কে টিউমার আক্রান্ত জিন্নাত আলীর বেঁচে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। সোমবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে এ তথ্য জানিয়েছেন চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরী।

তিনি বলেন, ‘শৈশব থেকে হরমোনের জটিলতায় ভুগছিলেন জিন্নাত আলী। এ কারণে তিনি অস্বাভাবিক উচ্চতা নিয়ে বেড়ে উঠেছেন। সম্প্রতি মস্তিষ্কে টিউমার আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন।’

অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরী বলেন, ‘সকালে জিন্নাত আলীকে যখন নিউরোসার্জারিতে আনা হয়, তখন তিনি অজ্ঞান ছিলেন। ওনার পরিস্থিতি এতই জটিল যে, তার আর জ্ঞান ফেরার সম্ভাবনা নেই। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে আছেন। ওনার মস্তিষ্কে টিউমার আছে এবং সেটা খুব বড়। এই মুহূর্তে টিউমার অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ ডিফিকাল্ট এবং কোনো সম্ভাবনা নেই বললেই চলে।’
প্রসঙ্গত, প্রায় দেড় বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন জিন্নাত আলী। সে সময় জিন্নাতের চিকিৎসায় সহায়তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক সহযোগিতায় জিন্নাতকে তার এলাকায় একটি দোকানও করে দেয়া হয়।

সুত্র:জাগোনিউজ/ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION