বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

সাংবাদিক আজিম নিহাদের পিতার ইন্তেকাল

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য ও রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার এর সাধারণ সম্পাদক এবং দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার আজিম নিহাদের পিতা শাহ আলম ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি আজ বুধবার সকাল ৯টায় রামু উপজেলার ঈদগড় করোলিয়া মোরা এলাকায় তার নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ৫জন ছেলে-মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আজিম নিহাদের পিতার মৃত্যুতে সাংবাদিক মহলের নেতৃবৃন্দসহ তার অসংখ্য শুভাকাঙ্ক্ষী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

হঠাৎ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে সাংবাদিক আজিম নিহাদের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার ভয়েস ডট কম পরিবার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION