বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

উখিয়ায় পিতা-মাতার সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

ভয়েস প্রতিবেদক:

উখিয়ায় গলায় ফাঁস লাগিয়ে সমিরা আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সে উখিয়ার পালংখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হিন্দু পাড়ার শামসুল আলমের মেয়ে এবং বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে নিজ বাড়ীতে আত্মহত্যার ঘটনাটি ঘটে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে, কি কারণে আত্মহত্যার ঘটনাটি ঘটলো তা পরিবারের কেউ জানে না।

স্থানীয় ইউপি সদস্য নুরুল আবসার ও গ্রাম পুলিশ গিয়াস উদ্দিন জানান, মেয়েটি আত্মহত্যা করার মত তেমন কোন সমস্যা তাদের পরিবারে আছে বলে জানা নেই। তাদের পরিবার মোটামুটি সচেতন। এক ছেলে বিজিবিতে চাকরি করে উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার বলেন খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মা–বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে তিনি জানান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION