বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

ফলোআপ পরীক্ষায় আলী হাচ্ছান চৌধুরীর করোনা নেগেটিভ

ইমাম খাইর:
প্রথম রিপোর্টে ‘পজিটিভ’ হলেও ফলোআপ পরীক্ষায় দৈনিক হিমছড়ির প্রধান সম্পাদক আলহাজ্ব আলী হাচ্ছান চৌধুরীর করোনা ‘নেগেটিভ’ হয়েছে।বর্তমানে তিনি ঢাকা আনোয়ার খান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

গত ৭ জুন ওই হাসপাতালের ল্যাবের রিপোর্টেই তার করোনা ‘নেগেটিভ’ হয়েছে। তিনি সুস্থতার পথে। তবে, পূর্বে থেকে সাইনোসাইটিস জনিত কারণে সামান্য শ্বাসকষ্ট অনুভব করছেন বলে নিজেই জানিয়েছেন।

গত ৪ জুন আনোয়ার খান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন আলী হাচ্ছান চৌধুরী।

এর আগে কক্সবাজার মেডিকেলের রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। এর পরপরই তিনি ঢাকা চলে যান। বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা শুরু করেন।

প্রথম দিকে জ্বর থাকলেও গত কয়েকদিন ধরে জ্বর নেই। এখন অনেকটা সুস্থতা অনুভব করছেন বলে জানিয়েছেন আলহাজ্ব আলী হাচ্ছান চৌধুরী।

দ্রুত সুস্থ হয়ে যেন গন্তব্যে ফিরতে পারেন, সেজন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।

আলহাজ্ব আলী হাচ্ছান চৌধুরী কক্সবাজার শহরের লালদীঘি পূর্বপাড় বায়তুর রহমান জামে মসজিদের মুতাওয়াল্লি, মরহুম এডভোকেট ফিরোজ আহমদ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান, হোটেল প্যানোয়ার মালিক। তিনি সম্পূর্ণ নিজম্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পৌরসভার ৩ নং ওয়ার্ডের নুরপাড়ায় প্রতিষ্ঠা করেন উমিদিয়া জামেয়া ইসলামিয়া। তিনি প্রতিষ্ঠানটির মুতাওয়াল্লি (প্রতিষ্ঠাতা পরিচালক) এর দায়িত্বে আছেন। এছাড়া অনেক সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন আলহাজ্ব আলী হাচ্ছান চৌধুরী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION