বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার জেলা সৎসঙ্গ মন্দিরের একনিষ্ঠ ভক্ত প্রবীণ সৎসঙ্গী বৌদ্ধ মন্দির সড়কস্থ জাদিরাম পাহাড় নিবাসী অরুন দাশ পরলোকগমন করেছেন। বুধবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে মালুমঘাট খ্রীস্টান মেমোরিয়াল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি সহধর্মিণী, ২ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনী, অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভ্যানুধায়ী রেখে যান।
এদিকে সকলে সৎসঙ্গীদের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা সৎসঙ্গ মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ চন্দন কান্তি দাশ। বিবৃতিতে তিনি অরুন দাশের অাত্মার সদগতি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
ভয়েস/আআ