মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট

হোটেল সী কুইনের মালিক কবির আহমদ সওদাগরের ইন্তেকাল

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার শহরের হোটেল সী-কুইনের মালিক ও জাতীয় পার্টির কক্সবাজার জেলার সাবেক সভাপতি আলহাজ্ব কবির আহমদ সওদাগর (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

শুক্রবার (১২ জুন) বেলা দেড়টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। এর আগেই তিনি শহরের নুনিয়াছড়াস্থ নিজ বাসায় স্ট্রোক করেন।

মরহুম কবির আহমদ সওদাগরের এর জ্যেষ্ঠ সন্তান মোশাররফ হোসেন খোকন মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান।

মরহুম কবির আহমদ সওদাগর কক্সবাজারের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, সমাজসেবক, কক্সবাজার জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য, কক্সবাজার কেজি স্কুলের প্রতিষ্ঠাতা ও বর্তমান পরিচালনা কমিটির সভাপতি, কক্সবাজার সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি’র সভাপতি, মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ছিলেন।

এদিকে আলহাজ্ব কবির আহমদ সওদাগর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। তিনি এক শোক বার্তায় মহান রাব্বুল আলামিনের কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION