বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রিসভায় অনুমোদন: আদালত ডিজিটাল কনটেন্ট প্রমাণ হিসেবে গ্রহণ করতে পারবে 

মন্ত্রীসভা

ভয়েস নিউজ ডেস্ক:

যে কোনও মামলার বিচারের সময় আদালত ডিজিটাল কনটেন্ট, তথ্য-উপাত্ত ও নথিপত্র এভিডেন্স (প্রমাণ) হিসেবে গ্রহণ করতে পারবে। এমন সুযোগ রেখে এভিডেন্স অ্যাক্ট-২০২২ এর সংশোধনীর প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সংশোধনীর প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। সভায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন।

সভা শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

সংশোধনী বিষয়ে তিনি বলেন, ১৮৭২ সালের এভিডেন্স অ্যাক্ট সংশোধন করে হালনাগাদ করার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্তণালয় একটি প্রস্তাব আনে। মন্ত্রিসভা এ প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন করেছে।

আদালতে শুনানিকালে একজনকে চরিত্রহীন প্রমাণের জন্য চেষ্টা করা হয় উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনে এই সংশোধনী হলে আদালতের পূর্ব অনুমতি না নিয়ে একপক্ষ অপরপক্ষকে চরিত্রহীন বলতে পারবে না।

মন্ত্রিসভার বৈঠকে ‘গ্রাম আদালত সংশোধন আইন-২০২২’ এরও খসড়ায় অনুমোদন দেওয়া। এই আইন সংশোধনীর ফলে গ্রাম আদালতে বিচার প্রক্রিয়া ৩০ দিনের পরিবর্তে ১৫ দিন করা হয়েছে। সেই সঙ্গে বিচারের সময় শিশুদের আনা যাবে না বলে আইনে উল্লেখ থাকছে।

‘সামুদ্রিক মৎস্য আহরণ নীতিমালা’র খসড়াতেো অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION