বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

কুতুবজোমে বিকাল সাড়ে ৪ টায় ডা: নুরুল হকের নামাজে জানাজা

ইমাম খাইর:
পরীক্ষিত ফ্রন্টলাইন করোনাযুদ্ধা ডাক্তার নুরুল হকের নামাজে জানাজা বুধবার (১৭ জুন) বিকাল সাড়ে ৪টায় নিজের এলাকা মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ধইলার পাড়ায় অনুষ্ঠিত হবে।

প্রথম জানাজা আজ সকাল সাড়ে ৯ টায় নিজ কর্মপ্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
খবর জানিয়েছেন কক্সভিশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এডভোকেট নুরুল ইসলাম।

ডাক্তার নুরুল হক বুধবার (১৭ জুন) ভোর সাড়ে ৬ টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ডাক্তার নুরুল হক ওই হাসপাতালেরই সিনিয়র আবাসিক মেডিকেল অফিসার।

তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩৮ তম ব্যাচের ছাত্র। কক্সভিশন লিমিটেডের ভাইসচেয়ারম্যান ছিলেন ডাক্তার নুরুল হক।

সাংসারিক জীবনে তিনি ১ মেয়ে ১ ছেলের জনক।
গত জুমাবার থেকে জ্বর অনুভব করেন ডাক্তার নুরুল হক।
গত রবিবার (১৪ জুন) হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (১৫ জুন) অক্সিজেন স্যাচুরেশন ৬০ এর নিচে থাকায় লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো। সুস্থ করতে আপ্রাণ চেষ্টা করেছেন চিকিৎসকরা। নিয়তিকে মেনে পাড়ি জমালেন ওপারে।
করোনার দুর্যোগকালীন সময়ে মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে জীবন ঝুঁকি নিয়ে চিকিৎসাসেবা দিয়েছেন ডাঃ নুরুল হক। মানুষের জন্য রাতদিন খেটেছেন। মানবতার স্বার্থে দেখেন নি নিজের সুখ। ভাবেননি নিজের নিরাপত্তার কথা। যে আইসিইউতে রোগিদের সেবা দিয়েছেন সেই আইসিইউতেই জীবনাবসান ডাক্তার নুরুল হকের।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION