বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

গরীবের ডাক্তার শম্ভু দে’র মৃত্যু: সনাতনী সেবক সংঘের শোক

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার জেলার মানুষের হাড়ভাঙার চিকিৎসার একমাত্র ভরসাস্থল চিকিৎসক শম্ভু দের (৬৬) পরলোকগমন করেছেন। রবিবার বেলা পৌনে দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের ডেল্টা হাসপাতালে মারা যান। তিনি পৌরশহরের চিরিঙ্গা হিন্দুপাড়ার প্রয়াত জগৎ চন্দ্র দে’র পুত্র। ডাক্তার শম্ভু দে বাংলাদেশ সনাতনী সেবক সংঘ চকরিয়া উপজেলা শাখার পৃষ্টপোষক রুপালী প্রভা দে’র স্বামী।

এদিকে ডাক্তার শম্ভু দে’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘ কক্সবাজার জেলা শাখার সভাপতি অধ্যক্ক অজিত দাশ, সাধারণ সম্পাদক সুধীর চন্দ্র দাশ ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বলরাম দাশ অনুপম। বিবৃতিতে নেতৃবৃন্দ শম্ভু দে’র অাত্মার সদগতি কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION