বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে নতুন করে ৫৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৪৭ জনে। এদের মধ্যে ৪৫ জন রোহিঙ্গা রয়েছে।
রোববার (২১ জুন) রাতে কক্সবাজার মেডিক্যাল কলেজের (কমেক) অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।
ডা. অনুপম বড়ুয়া জানান, শুক্রবার কক্সবাজারের ৮টি উপজেলা ও উখিয়া-টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পসহ পার্শ্ববতী বান্দরবান জেলা এবং চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগড়া উপজেলার থেকে সংগৃহীত সন্দেহভাজন ২৫৭ জনের নমুনা কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষা করা হয়। এতে ৬২ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে নতুন করে ৫৬ জনের করোনা শনাক্ত এবং ৬ জনের ফলোআপ ফলাফল করোনা পজেটিভ আসে।
রোববার নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হওয়া ৫৬ জনই কক্সবাজারের রয়েছে। অন্যদের ফলোআপ রিপোর্ট জেলার পার্শ্ববতী বান্দরবান জেলার ৫ জন এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একজন বাসিন্দা।
তিনি আরও জানান, জেলায় নতুন আক্রান্ত ৫৬ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ১৯ জন, উখিয়া উপজেলার ৭ জন, কুতুবদিয়া উপজেলার ৩ জন, রামু উপজেলার ৭ জন, টেকনাফ উপজেলার ১০ জন এবং চকরিয়া উপজেলার ১০ জন বাসিন্দা রয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, এ নিয়ে জেলায় ৪৫ জন রোহিঙ্গাসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৪৭ জনে।
এদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ৯৩৬ জন, রামু উপজেলার ১৭৭ জন, উখিয়া উপজেলার ২৩৬ জন, টেকনাফ উপজেলার ১৭৫ জন, চকরিয়া উপজেলার ২৯৫ জন, পেকুয়া উপজেলার ৮৯ জন, মহেশখালী উপজেলার ৭৪ জন ও কুতুবদিয়া উপজেলার ১৭ জন বাসিন্দা রয়েছে। এছাড়াও উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা ৪৫ জন রোহিঙ্গা রয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮২ জন। মৃত্যু হয়েছে ৩২ জনের। এদের মধ্যে ৩ জন রোহিঙ্গা রয়েছে।
কক্সবাজার মেডিক্যাল কলেজের (কমেক) অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জানান, গত ১ এপ্রিল থেকে কমেকের ল্যাবে করোনা আক্রান্তদের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। এ নিয়ে গত ৭৩ দিনে কমেক ল্যাবে সন্দেহভাজন মোট ১৪ হাজার ৯৯৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
ভয়েস/আআ