বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

রেড জোনের আওতায় আসছে রামু

বলরাম দাশ অনুপম:

কক্সবাজার জেলার অন্য উপজেলার মত রামুতেও সমানতালে বাড়ছে করোনা রোগির সংখ্যা। সর্বশেষ রবিবার (২১ জুন) পর্যন্ত এই উপজেলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান, এসিল্যান্ড, জনস্বাস্থ্য প্রকৌশলী, সমাজসেবা অফিসার, সাংবাদিকসহ আক্রান্ত হয়েছেন ৪৫ জন৷ তাই মহামারী করোনার সংক্রমন কমিয়ে আনতে রামু উপজেলাকে রেড জোনের আওতায় আনা হচ্ছে। এই সংক্রান্ত এক সভা সোমবার (২২ জুন) সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে করোনা সংক্রমণ রোধে আগামী সম্ভাব‍্য ২৮ জুন থেকে রামু সদর চৌমুহনী ষ্টেশনসহ আশ-পাশের এলাকা রেডজোনের আওতায় আনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনয় চাকমার সভাপতিত্বে অনুস্টিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। উপস্থিত ছিলেন-রামু থানার ওসি মো. আবুল খায়ের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, পরিবহন মালিক- শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ। জানা গেছে, রামুতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি সদর ইউনিয়ন ফতেখাঁরকুলে। এই ইউনিয়নের উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল পুরো পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. সরওয়ার উদ্দিন, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী ক্যছাই মং চাক।

এছাড়াও ফতেখাঁরকুল ইউনিয়নে করোনায় সংক্রমিত হয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোতালেব, কক্সবাজার বেতারের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, রামু প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়াসহ ৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION