বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

সৈকতের সেই তিমির বাচ্চার ময়নাতদন্ত সম্পন্ন

বলরাম দাশ অনুপম:
টেকনাফের শাহপরীরদ্বীপ সৈকতে ভেসে আসা সেই মৃত তিমির বাচ্চাটির ময়নাতদন্ত করা হয়েছে। সোমবার রাতে টেকনাফ প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শওকত আলী এটির ময়নাতদন্ত সম্পন্ন করে (মঙ্গলবার) প্রতিবেদন তৈরী করেছেন।

তিনি জানান, তিমি মাছ গভীর জলের মাছ এটি দলছুট হয়ে কোন কারনে অগভীর পানিতে এসে আর ফিরে যেতে পারেনি। সেটিই মৃত্যুর কারন বলে তিনি প্রতিবেদনে উল্লেখ করেন। এছাড়া এটির শরীরে তেমন কোন আঘাত বা ক্ষত চিহ্ন পাওয়া যায়নি। তবে তিমির পেটে বিষাক্ত কিছু ছিল কিনা তা শনাক্ত করতে পারেননি শরীরে পচন ধরে যাওয়ার কারনে।

টেকনাফ উপকূলীয় বন বিভাগের সহায়তায় তিনি ময়নাতদন্ত সম্পন্ন করেন এবং বন বিভাগের কাছে প্রতিবেদন জমা দেবেন বলে জানিয়েছেন। ডা. শওকত আলী নিশ্চিত করেন জলজ প্রাণীটি একটি তিমির প্রজাতি। গত ২০ জুন কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের পশ্চিম সৈকতে এসে আটকে পড়েছিল তিমিটি। পরে জোয়ারের তোড়ে এটি ভেসে যায় এর দুদিন পর সোমবার সকালে শাহপরীরদ্বীপের দক্ষিন সৈকতে তিমির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। সামুদ্রিক প্রাণী গবেষকরা নিশ্চিত করেন জলজ প্রাণীটি তিমি মাছের একটি প্রজাতি।

ভয়েস/ আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION