মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট

জেলার চারটি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা

বলরাম দাশ অনুপম:
করোনাভাইরাস সংক্রমণ রোধে পর্যটন জেলা কক্সবাজারকে রেড জোন হিসেবে চিহ্নিত করে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একই সাথে দেশের আরো ৩ জেলাকেও রেড জোন চিহিৃত করে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। কক্সবাজার ছাড়া বাকী জেলাগুলো হলো-মাগুরা, খুলনা ও হবিগঞ্জ। বুধবার (২৪ জুন) থেকে ১১ জুলাই পর্যন্ত ওই এলাকা গুলোতে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনটি জারি করেন। কক্সবাজার জেলার যেসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সেসব এলাকা হলো কক্সবাজার পৌরসভা, টেকনাফ পৌরসভা, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২, ৫, ৬ ও ৯নং ওয়ার্ড, একই উপজেলার রত্না ইউনিয়নের কোটবাজার এবং পালংখালী ইউনিয়নের বালুখালী ও থাইংখালী বাজার। উক্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, লাল অঞ্চল ঘোষিত এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বয়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে। জরুরী পরিসেবা এ সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION