মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট

রামুতে অন্তঃসত্ত্বা মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী

বলরাম দাশ অনুপম:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মাতৃত্ব কালীন চিকিৎসাসেবা নিশ্চিতকল্পে বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ মহিলা ডাক্তার দল কর্তৃক রামু আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা প্রদানের উদ্দেশ্যে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

করোনাকালীন সময়ে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে জিওসি ১০ পদাতিক ডিভিশনের সার্বিক নির্দেশনায় এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয় যাতে করে এলাকার গর্ভবতী মায়েরা হাতের নাগালেই চিকিৎসা সেবা পেতে পারেন। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে অন্তঃসত্ত্বাদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং অস্থায়ী ল্যাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। এছাড়াও এই মেডিক্যালক্যাম্পে চিকিৎসা সেবার পাশাপাশি অন্তঃসত্ত্বা মায়েদের প্রয়োজনীয় ওষুধ সামগ্রী ও সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার সামগ্রী বিনামূল্যে প্রদান করা হয়।

সেনানিবাস সূত্রে জানা যায়, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য জনাব সাইমুম সারওয়ার কমল উক্ত মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের পক্ষ হতে এই মহৎ উদ্যোগের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও চিকিৎসা সেবা নিতে আগত অভাবী প্রসুতি মায়েরা সেনাবাহিনী পরিচালিত এ ধরনের সময়পোযগী কল্যাণমূলক কাজের ভূয়ষী প্রশংসা ও দোয়া করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION