মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট

মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

ভয়েস প্রতিবেদক:

মহেশখালী উপজেলার বড় মহেশখালী জাগিরঘোনা এলাকায় বসতভিটা বিরোধের জেরে প্রাণ গেল এক যুবকের। ওই যুবকের নাম মনোয়ার কায়সার রুবেল। সে জাগিরঘোনা মধুয়ার ডেইল বাজার এলাকার জাফর আলমের ছেলে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রুবেল।

এদিকে এই ঘটনায় ঘাতক মহিলাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায়-চলাচলের রাস্তা ও বসতভিটার বিষয় নিয়ে একই এলাকার মোঃ আলমের সাথে বিরোধ চলে আসছিল রুবেলের। বিরোধের ব্যাপারটি প্রথমে স্থানীয়ভাবে ও পরে মহেশখালী থানার এসআই নুরুল হকের হাতে বিচারাধীন ছিল। এরই মধ্যে বুধবার মাগরিবের পর নিজ বাড়ীর উঠানে টিউবওয়েল থেকে পানি আনতে গেলে অতর্কিত অবস্থায় রুবেলের উপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মহেশখালী হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন।সেখানে অবস্থার অবনতি দেখে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে মারা যায় আহত রুবেল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে মুঠোফোনে জানান-মূলত বসতভিটার বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত ঘাতকসহ ২ মহিলাকে অাটক করা হয়েছে। তবে তাৎক্ষণিক ওই মহিলাদের নাম জানাতে পারোন নি ওসি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION