সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা

টেকনাফে ১৪ টি আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণ গোলাবারুদ ও ইয়াবা সহ ৬ ডাকাত গ্রেফতার 

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে শাহপরীরদ্বীপের কাছে  নাফদনীর মোহনা এবং রঙ্গীখালী নাফ নদী সংলগ্ন  খড়ের দ্বীপে পৃথক অভিযান চালিয়ে ৬ জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে ১৪ টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৪৮৬ রাউন্ড গোলাবারুদ এবং মাদক উদ্ধার করা হয়। গতকাল সোমবার রাত থেকে আজ মংগলবার সকাল পর্যন্ত ৯ ঘন্টা ধরে কোস্ট গার্ড টেকনাফ ও সেন্টমার্টিন্স স্টেশন টিম পৃথক এই অভিযান চালায়।
আজ মংগলবার দুপুরে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কমান্ডারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন জামান জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের সেন্টমার্টিন্স স্টেশনের একটি টিম নাফ নদীর মোহনায় একটি সন্দেহভাজন ট্রলারকে ধাওয়া করলে ট্রলারটি নাফ নদীর ভেতরে রংগীখালী এলাকায় বিচ্ছিন্ন খড়ের দ্বীপে ঢুকে পড়ে। এসময় কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের আরেকটি টহল টিম অভিযানে যোগ দেয়। পরে কোস্ট গার্ডের যৌথ টহল টিম ঐ দ্বীপে রাতভর অভিযান চালিয়ে ডাকাত দলের ৬ জনকে গ্রেফতার করে। তারা সকলেই রোহিঙ্গা এবং টেকনাফ ও উখিয়ায় অবস্থিত বিভিন্ন রোহিঙ্গা  ক্যাম্পের বাসিন্দা বলে ব্রিফিংয়ে জানানো হয়।
ব্রিফিংয়ে তিনি জানান গ্রেফতার ডাকাত সদস্যদের দেয়া তথ্যমতে, খড়ের দ্বীপে প্যারাবনের মধ্যে চিরুণী অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ২ টি, একনলা বন্দুক ৩ টি, এলজি ২ টি, শর্ট গান ১ টি, দেশী পিস্তল ৬ টি, পিস্তলের ম্যাগাজিন ৪ টি, তাজা গোলা ৪৫০ রাউন্ড, ফাঁকা গোলা ৩৬ রাউন্ড, রামদা ৪ টি, ইয়াবা ২০,০০০ পিস, বিদেশী মদ ২১ বোতল, বিয়ার ৫৫১ ক্যান, ডাকাতি কাজে ব্যবহৃত পোষাক ৭ সেট, হ্যান্ডকাফ ১ টি, ল্যান্ড ফোন ১ টি, বাটন মোবাইল ৪ টি জব্দ করা হয়।
কোস্টগার্ডের এই কর্মকর্তা জানান, দ্বীপটি টেকনাফ হতে দূরবর্তী, বিচ্ছিন্ন এবং জনশূণ্য হওয়ায় এই সুযোগটি কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র দীর্ঘদিন যাবত ডাকাতি, মাদকদ্রব্য ও মানব পাচারসহ বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছিলো।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION