বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভা চলছে

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬ তম সভা চলছে। রোববার সকাল ১০ টায় কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর মিলনায়তনে এ সভা শুরু হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমদের সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। সভায় কমিটির সদস্য মোঃ আফছারুল আমীন এমপি, মোঃ হাবিবর রহমান এমপি, সামছুল আলম দুদু এমপি, কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, পীর ফজলুর রহমান এমপি, নূর মোহাম্মদ এমপি,  সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি, বেগম রুমানা আলী এমপি ছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।
সভায় সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধকল্পে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ;
সেন্টমার্টিন দ্বীপসহ এ অঞ্চলের সীমান্ত এলাকায় বিজিবি এবং কোস্ট গার্ডের কার্যক্রমের উপর বিস্তারিত আলোচনা সহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সভা শেষে সার্বিক বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলবেন স্বরাষ্ট্র মন্ত্রী।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION