বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসকের শিক্ষাবৃত্তির চেক বিতরণ

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে উচ্চ-শিক্ষায় অধ্যয়নরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর কার‌্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার জেলা প্রশাসকের কার‌্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন।

অতিরিক্ত জেলা প্রশাসক মো: আমিন আল পারভেজের সভাপতিত্বে সীমিত পরিসরে অনুষ্ঠিত সভায় কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আমিন আল পারভেজ, সিটি কলেজের অধ্যক্ষ ক্যাথিং অং,সাবেক সংসদ সদস্য এ-থিন রাখাইন,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাসিরউদ্দিনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

পরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫২জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে ১৩ লক্ষ টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION