মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট

করোনায় আক্রান্ত আবু ছিদ্দিক ওসমানী উখিয়া আইসোলেশন সেন্টারে ভর্তি

ইমাম খাইর:
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীর অক্সিজেন মাত্রা কমে যাচ্ছে। তাই তাকে দ্রুত উখিয়া সারি আইসোলেন এন্ড ট্রিটমেন্ট সেন্টারে ভর্তি করানো হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকালে পৌনে ৫টায় ক্ষুদে বার্তায় এ সংবাদটি তিনি নিজেই জানিয়েছেন।

বার্তায় শুধু লিখেছেন- ‘দোয়া, দোয়া, দোয়া। উখিয়া আইসোলেন এন্ড ট্রিটমেন্ট সেন্টারে ভর্তি।’ এরপর যোগাযোগ করেও আর বিস্তারিত পাওয়া যায় নি।

তবে, এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীর চাচতো ভাই ব্যারিস্টার আবুল আলা ছিদ্দিকীর সাথে যোগাযোগ করা হলে সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, অক্সিজেন মাত্রা ৯০-তে নেমে এসেছে। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আগেভাগে আইসোলেশনে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীর সুস্থতার জন্য সবার নিকট দোয়া চেয়েছেন ব্যারিস্টার আবুল আলা ছিদ্দিকী।

গত মঙ্গলবার (২৩ জুন) এডেভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী ও তার স্ত্রী তসলিমা আক্তারসহ পরিবারের ৮ সদস্যের করোনা শনাক্ত হন।

বড় মেয়ে তানজিম ওসমানী ও একমাত্র বোন ‍দিলরুবা ওসমানী উখিয়া ‘সারি আইসোলেশন’ সেন্টারে চিকিৎসাধীন।

ভগ্নিপতি জেলা পরিষদের হিসাব রক্ষক আবদুল মান্নান করোনা আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।

স্ট্রোক আক্রান্ত মা উম্মে হাবিবাকেও গতরাতে জেলা সদর হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। এর আগে মহিলা মেডিসিন ওয়ার্ডের (৪ তলা) ২০ নম্বর সীটে ভর্তি ছিলেন।

এডেভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীর পিতার নাম মাহমুদুল হক ওসমানী। তিনি কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এবিসি ঘোনার (চেয়ারম্যান বাড়ি) বাসিন্দা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION