বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

রামু সেনানিবাসে বঙ্গবন্ধুর স্মারক ‌ বিশেষ বৃক্ষরোপণ অভিযান

প্রেস বিজ্ঞপ্তি:

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বঙ্গবন্ধুর স্মারক বিশেষ বৃক্ষরোপণ অভিযান আয়োজন করা হয়। গত ৩০ জুন (মঙ্গলবার) এ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ভিডিও টেলি কনফারেন্সের মাধ্যমে ঢাকা সেনানিবাস হতে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এর পর জিওসি ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়ার নেতৃত্বে রামু সেনানিবাসে বঙ্গবন্ধু স্মারক বিশেষ বৃক্ষরোপণ অভিযান শুরু হয়।

সেনানিবাস সূত্রে জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি কে ধারণ করে মুজিব শতবর্ষ উপলক্ষে এই স্মারক বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচীর প্রতিপাদ্য বিষয় হল “সবুজ বৃক্ষ নির্মল পরিবেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীতে ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোঃ মাঈন উল্লাহ চৌধুরী এর নেতৃত্বে সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সকল পদবীর সেনাসদস্যরা প্রাথমিকভাবে ১০০ টি ফলজ, ভেষজ, বনজ ও ঔষধী বৃক্ষ রোপন করেন । বঙ্গবন্ধুর স্মারক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি আগামী এক মাস অব্যাহত থাকবে। এ সময় রামু সেনানিবাস এর সকল সামরিক ও বেসামরিক ব্যক্তি বর্গ কমপক্ষে একটি ফলজ, বনজ অথবা ঔষধী গাছের চারা রোপণ করবেন, যার প্রকৃত সংখ্যা হবে ১ লক্ষ ১৬ হাজার এর অধিক। উল্লেখ্য, উদ্বোধনের দিন থেকে পরবর্তী এক মাসের মধ্যে সকল চারা রোপণ সম্পন্ন করা হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION