বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
বলরাম দাশ অনুপম:
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঝিলংজা খরুলিয়া গরু বাজার এলাকায় সিএনজি অটো রিক্সার ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে। তার নাম হাজী মুসা আলী (৬৫)। মুসা আলী স্থানীয় মুন্সি পাড়ার মৃত নছরত আলীর ছেলে।
শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান। নিহত মুসা আলীর ছেলে গিয়াস উদ্দিন জানান-তার বাবা মুসা আলী খরুলিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। গরুর বাজার এলাকায় পৌঁছলে পিছন দিক থেকে সিএনজি চালিত অটো রিক্সা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরেই সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মুসা আলীর।
ভয়েস/আআ