বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

কক্সবাজার জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আবুল হাসানের ইন্তেকাল

ইমাম খাইর:
হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি ও ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মহাপরিচালক কক্সবাজারের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন মাওলানা আবুল হাসান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে পিএমখালী ইউনিয়নের ধাওনখালীর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাওলানা আবুল হাসান বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিকস সহ উচ্চ রক্তচাপ সমস্যায় ভুগছিলেন।

মরহুমের নামাজে জানাযা বিকাল ৪ টায় পিএমখালী ইউনিয়নের ধাউনখালী পূর্ব পাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভাতিজা মুজিবুল্লাহ।

মাওলানা আবুল হাসান ধাওনখালী এলাকার মৃত তোফাইল আহাম্মদের ছেলে এবং হোটেল মোটেল গেষ্ট হাউজের সদস্য, হোটেল সী কক্স এর মালিক জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার অবৈতনিক পরিচালক, শিক্ষাবিদ সদ্য প্রয়াত ছনা উল্লাহর বড় ভাই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION