বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

উখিয়ায় ত্রাণের সাড়ে তিন হাজার কেজি চালসহ আটক ৩

বলরাম দাশ অনুপম:

উখিয়ার মরিচ্যায় একটি গুদামে অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার কেজি সরকারী এানের চাল উদ্ধার করেছে৷ এসময় অাটক করা হয় ৩ জনকে। শনিবার সন্ধ্যায় কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর একটি টীম এই অভিযান চালায়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি অাব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। তিনি জানান- সরকারী ত্রাণের চাল মজুদের বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-১৫ এর একটি দল মরিচ্যা বাজারের হলদিয়া রোডের পোস্ট অফিস সংলগ্ন আল্লাহর দান এবং মোঃ এহসান ষ্টোরে অভিযান চালিয়ে সরকারী ত্রাণের “ শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ ” শ্লোগান লেখা চটের বস্তা পরিবর্তন করে সাদা বস্তায় রূপান্তর করা অবস্থায় সাড়ে ৩ হাজার কেজি চাল এবং ৯৯টি চটের সরকারী খালি বস্তা উদ্ধার করে। এসময় এর সাথে জড়িত থাকার অভিযোগে অাটক করা হয় ৩ ব্যক্তিকে। তারা হল- উখিয়ায় হলদিয়া পালংয়ের সোনা আলীর পুত্র মোঃ এহসান (৩১), পশ্চিম হলদিয়া পালংয়ের মৃত মোঃ সৈয়দ আহমদের পুত্র আবুল কালাম (৩২) এবং পাগলিরবিলের কালু সওদাগর বাড়ির মৃত মকবুল আহমদের পুত্র আবুল কালাম (৫০)। এই ঘটনায় উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION