সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

পিএসজিতে মেসি নিষিদ্ধ

খেলাধুলা ডেস্ক:
কোচের অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় লিওনেল মেসিকে ২ সপ্তাহের জন্য বরখাস্ত করেছে পিএসজি। মরুর দেশটির পর্যটনদূত আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। চুক্তিকে সম্মান জানাতেই পরিবার নিয়ে সেখানে গিয়েছিলেন তিনি। তবে তাতে সম্মতি ছিল না ক্লাবের। আর তাই বরখাস্ত হতে হয় সর্বকালের সেরা এই ফুটবলারকে।

এ সফরের কারণে স্বাভাবিকভাবেই সোমবার পিএসজির অনুশীলনও করতে পারেননি। অনুশীলন সেশনে মেসিকে না দেখে বিস্মিত হন তার সতীর্থরাও। তারাও জানতেন না মেসির এই সৌদি সফরের কথা। বিশেষ করে সৌদি আরব সফরের অনুমতি চাওয়ার পরও যখন ক্লাব তাকে অনুমতি দেয়নি।

এ ঘটনাকে ক্লাব কর্তৃপক্ষ শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপ হিসেবেই দেখছে। সে কারণে নিষিদ্ধ করা হয়েছে মেসিকে। পিএসজি তাকে নিষিদ্ধ করে দেখাতে চেয়েছে, কোনো খেলোয়াড়ই ক্লাবের চেয়ে বড় নয়।

আরএমসি স্পোর্টস জানিয়েছে, পিএসজি সম্প্রতি যে নতুন নীতিমালা গ্রহণ করেছে, সে অনুযায়ীই মেসিকে নিষিদ্ধ করা হয়েছে। একজন খেলোয়াড়, তিনি যত বড় তারকাই হন, যত বেশি পারিশ্রমিকই পান, ক্লাবের ঊর্ধ্বে নন—নতুন নীতিমালায় এ ব্যাপারেই গুরুত্ব দিতে চাইছে ক্লাব।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION