বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
বলরাম দাশ অনুপম:
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮৩০ পিস ইয়াবা, ১০০ পুরিয়া গাঁজা, ১৫ লিটার বাংলা মদ ও নগদ টাকা উদ্ধার করা হয়।
রবিবার সন্ধ্যায় মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটককৃতরা মাদক ব্যবসায়ীরা হল-বড় মহেশখালীর আমানুল করিম গিয়াস উদ্দিন, ফাতেমা বেগম, নুরুল আলম ও বেলাল হোসেন।
মহেশখালী থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ দিদারুল ফেরদৌস জানান-মহেশখালীকে মাদকমুক্ত করার অঙ্গীকারের অংশ হিসেবে এই অভিযান। মাদক ব্যবসায়ীরা যতই শক্তিশালী হোক না কেন সবাইকে আইনের আওতায় আনা হবে।
ভয়েস/আআ