মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট

আইসোলেশন সেন্টারের জন্য ১০টি অক্সিজেন সিলিন্ডার ও মেডিকেল সরঞ্জাম প্রদান করলো ইপসা

ইমাম খাইর:
কক্সবাজার জেলা প্রশাসন পরিচালিত আবাসিক আইসোলেশস সেন্টার (হোটেল সী-প্রিন্সেস) এর জন্য ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে দেশের অন্যতম বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) ইপসা।

সোমবার (৬ জুলাই) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলির হাতে অক্সিজেন সিলিন্ডারসমূহ হস্তান্তর করেন সংস্থাটির আঞ্চলিক পরিচালক খালেদা বেগম।

‘HelpAge International, Bangladesh’ প্রজেক্টের মাধ্যমে আইসোলেশন সেন্টার (200 বেড)-এ উপহার হিসেবে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তরকালে উপস্থিত ছিলেন- প্রকল্প সমন্বয়ক (প্রশিক্ষণ ও প্রচারণা) নাজমুল বরাত রনি এবং ইপসার পোকাল পার্সন মোহাম্মদ হারুন ও আইসোলেশন সেন্টারের প্রোগ্রাম ম্যানেজার।

একই দিন উখিয়া আসোলেশন সেন্টারের জন্য অনেক মেডিকেল সরঞ্জাম প্রদান করেছে ইপসা।

ইয়ং পাওয়ার ইন সোস্যাল একশান (ইপসা)-এর আঞ্চলিক পরিচালক খালেদা বেগম বলেন, করোনা ভাইরাসের সংক্রণ থেকে মানুষকে রক্ষায় আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি। সাধ্যমতো আইসোলেশন সেন্টারসমূহে সহযোগিতা করছি। আগামীতেও আমাদের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

আইসোলেশন সেন্টারে অক্সিজেন সিলিন্ডার প্রদান করায় ইপসাকে ধন্যবাদ জ্ঞাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION