বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ভূমি অফিসের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে ভূমি অফিস কর্তৃক আয়োজিত কক্সবাজার জেলার রাজস্ব প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম কক্ষে ভূমি মন্ত্রণালয় ওি জেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এতে ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো খলিলুর রহমান।

ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড মো আমিনুর রহমান, ভূমি বোর্ডের সদস্য শশাঙ্ক কুমার ভৌমিক।

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডঃ মোঃ জাহিদ হোসেন পনির, উপ ভূমি সংস্কার কমিশনার রেজাউল কবীর,ভূমি মন্ত্রণালয়ের উপসচিব সেলিম আহমেদ। সমাপনী বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ ইকবাল।

প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা,সহকারী কমিশনার ভূমি,কানুনগো সার্ভেয়ারসহ রাজস্ব প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেয়। ভূমি অফিসে না গিয়ে এ্যাপ্সের মাধ্যমে ভূমি সংক্রান্ত যাবতীয় সেবার সুফল ভোগ করতে পারবে সাধারণ জনগণ, প্রশিক্ষণে এ বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION