বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে পূজা কমিটির বৃক্ষরোপন

বলরাম দাশ অনুপম:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পূজা উদ্যাপন পরিষদ।

শুক্রবার (১০ জুলাই) সকালে কক্সবাজার কেন্দ্রীয় মহা-শশ্মান প্রাঙ্গনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কক্সবাজার জেলা ও পৌর পূজা শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

শুক্রবার সকাল ১১টায় কেন্দ্রীয় মহা-শশ্মান প্রাঙ্গনে এই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজার জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ। এসময় তিনি পূজা উদ্যাপন পরিষদের সর্বস্তরের নেতৃবৃন্দকে বৃক্ষরোপন কর্মসূচি পালনের অনুরোধ জানান।

কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন-জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক অজিত দাশ, স্বপন পাল, উদয় শংকর পাল মিঠু, বিপুল সেন, সিনিয়র কর্মকর্তা অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, যুগ্ম সাধারণ সম্পাদক স্বরুপম পাল পাঞ্জু, পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ, জেলা পূজা উদ্যাপন পরিষদের কর্মকর্তা কাঞ্চন দাশ, স্বপন দাশ, দুলাল দাশ, সাংবাদিক বলরাম দাশ অনুপম, মান্না পাল, শিপন পাল, মিটন পাল, পৌর পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি তপন দাশ, শাওন চক্রবর্তী জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিটন কান্তি দে, কর্মকর্তা রাজীব দাশ, লক্ষণ পাল, রাজু পাল, শিবু দাশ, লালন পাল, বিকাশ ধর প্রমুখ। পরে ঔষুধি ও ফলদসহ নানা প্রকারের শতাধিক গাছের চারা রোপন করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION