বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

পেকুয়ার মগনামায় এমপির পক্ষ থেকে হতদরিদ্র ৪শ পরিবারকে ত্রাণসামগ্রী পৌঁছে দিলেন চেয়ারম্যান

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়া উপজেলার মগনামা ইউপিতে চকরিয়া-পেকুয়ার (কক্সবাজার-১) সাংসদ জাফর আলমের ব্যক্তিগত তহবিল হতে হতদরিদ্র ৪০০ পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার ১০ (জুলাই) বিকেলে মগনামা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এমপি’র পক্ষে ইউপি চেয়ারম্যান শরাফাত উল্লাহ চৌধুরী ওয়াসিম এ ত্রাণসামগ্রী বিতরণ করেন।

মগনামা ইউপি চেয়ারম্যান শরাফাত উল্লাহ ওয়াসিম বলেন, বিশ্বব্যাপী চলমান করোনা সঙ্কটে নিম্ন আয়ের মানুষের আর্থিক অবস্থা খুবই নাজুক। এই পরিস্থিতিতে সাংসদ আলহাজ্ব জাফর আলমের ব্যক্তিগত তহবিল হতে প্রদেয় ত্রাণসামগ্রী কর্মহীন হয়ে পড়া পরিবার ও নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে ভূমিকা রাখবে বলে মনে করি।

ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর জন্য এমপি’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ইউপি চেয়ারম্যান শরাফাত উল্লাহ চৌধুরী ওয়াসিম।

এমপি ব্যক্তিগত তহবিল হতে ৪শ পরিবারকে বিতরণ করা এ ত্রাণে প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাউল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি আলু ও ১ কেজি পিঁয়াজ বরাদ্দ দেয়া হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION