বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

সাংবাদিক জিকির উল্লাহ জিকুর মায়ের ইন্তেকাল

ভয়েস প্রতিবেদক :

কক্সবাজার জেলার তরুণ সাংবাদিক ও নিউজ পোর্টাল  কক্সবাজার ভয়েসের প্রধান প্রতিবেদক জিকির উল্লাহ জিকুর গর্ভধারিনী মা আছিয়া খাতুন (৭০) মারা গেছেন। (ইন্না—– রাজিউন। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১ টার দিকে মহেশখালী পৌরসভার দক্ষিণ ঘোনারপাড়ায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে ৪ ছেলে ৭ মেয়ে রেখে যান।

সাংবাদিক জিকির উল্লাহ জিকু জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তিনি ইন্তেকাল করেন। আজ বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর মহেশখালী পৌরসভার দক্ষিণ ঘোনারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে দাফন করা হবে। এর আগে ২০০৭ সালে পিতা মকবুল আহমদ ইন্তেকাল করেছেন।

এদিকে সাংবাদিক জিকির উল্লাহ জিকুর মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, কক্সবাজার ভয়েসের উপদেষ্টা সম্পাদক আবু তাহের, সম্পাদক বিশ্বজিত সেন, প্রকাশক আবদুল আজিজ ও প্রতিবেদক কেফায়েত উল্লাহ। তারা এক বিবৃতিতে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারকে শোক সইবার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION