রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মাথায় পিস্তল ঠেকিয়ে ভিডিও করে বান্ধবীকে বিয়ের প্রস্তাব, বিদেশি পিস্তল গুলি সহ গ্রেফতার ১

ভয়েস প্রতিবেদক:

মাথায় পিস্তল ঠেকিয়ে ভিডিও করে বান্ধবীকে বিয়ে করার প্রস্তাব দিতে গিয়ে পিস্তল সহ গ্রেফতার হয়েছে কথিত এক প্রেমিক। কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল সহ আমিরুল ইসলাম নামে কথিত এই প্রেমিককে গ্রেফতার করে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঝিলংজার ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় পিস্তল ছাড়াও ১ টি গুলির ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়ে।

আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল গ্রামের মৃত আবুল কালামের যুবক পুত্র আমিরুল কয়েকদিন আগে তার বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেয়। এতে ঐ বান্ধবী রাজী না হলে যুবক আমীরুল মাথায় পিস্তল ঠেকিয়ে ভিডিও করে তার বান্ধবীকে ভিডিওটি পাঠায় এবং বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেয়। বিষয়টি সদর থানার পুলিশকে জানালে পুলিশ আজ বৃহস্পতিবার সকালে দক্ষিণ ডিককুল গ্রামে অভিযান চালিয়ে আমিরুলকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি মতে পুলিশ তার দোকান থেকে পিস্তলটি উদ্ধার করে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION