বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
বলরাম দাশ অনুপম (৩০এপ্রিল):
কক্সবাজার সদরের খুরুশকুলে অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিনেী নেতৃত্বে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের যৌথ উদ্যোগে খুরুশকুল টাইম বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
অভিযানে দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, অধিক দামে পণ্য বিক্রির দায়ে সুভাষ স্টোরকে ১৫ হাজার, মেসার্স অর্ক্য স্টোরকে ১০ হাজার, আমির স্টোরকে ৫ হাজার ও মোল্লাহ শাহ আলম স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কক্সবাজারের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইনসহ আনসার বাহিনীর সদস্যরা।
ভয়েস/ আআ