মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ কক্সবাজার রেল স্টেশনে আরও একটি রেল যুক্ত হচ্ছে: ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস খুরুলিয়ায় সিএনজিতে মিলল ৩ লক্ষ পিস ইয়াবা ইনানী সৈকতে নিজ উদ্যোগে সড়ক নির্মাণ: পর্যটক ও যানবাহন চলাচলে স্বস্তি  আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিলেন মেসি বিয়েতে মত ছিল না জুহি চাওলার, কী করেছিলেন নায়িকার হবু শাশুড়ি

বাংলাদেশের আত্মবিশ্বাস ভারতকে ভয় দেখাচ্ছে, সতর্ক করলেন গাভাস্কার

খেলাধুলা ডেস্ক:

বাংলাদেশকে নিয়ে ভারতের এত সতর্কতা এবারের আগে কখনো দেখা যায়নি। পাকিস্তানকে তাদের ঘরের মাঠে টেস্টে হারিয়ে দেওয়ার আত্মবিশ্বাসটাই ভারতকে ভয় দেখাচ্ছে বাংলাদেশ। তাই উত্তরসূরিদের নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সুনীল গাভাস্কার।

ভারতীয় দৈনিক মিড ডের এক কলামে এমনটিই লিখেছেন গাভাস্কার।

ভারতীয় কিংবদন্তি জানিয়েছেন, বাংলাদেশের এই দলকে অবশ্যই গোনায় ধরতে হবে। নিজের কলামে লিখেছেন,‘পাকিস্তানকে তাদের মাঠে উভয় (২) টেস্টে হারিয়ে বাংলাদেশ দেখিয়েছে গোনায় ধরার মতো দল তারা। এমনকি ২ বছর আগে যখন বাংলাদেশে গিয়েছিল ভারত তখন তারা কঠিন লড়াই করেছিল। পাকিস্তানে পাওয়া সিরিজ জয় ভারতের বিপক্ষে লড়াই জমাতে সহায়তা করবে।
’

কয়েকজন দুর্দান্ত খেলোয়াড়ের কারণে যে বাংলাদেশের শক্তি বেড়েছে সেটিও মনে করে দিয়েছেন গাভাস্কার। তিনি লিখেছেন, ‘তাদের দুর্দান্ত কিছু খেলোয়াড় আছেন। আবার কিছু প্রতিশ্রুতিশীল ক্রিকেটার এসেছেন, যারা আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে প্রতিপক্ষদের দেখে ভীত হন না। এখন তাদের বিপক্ষে যারাই খেলছে তারা জানে যে দলটি এক মুহূর্তের জন্যও ছেড়ে কথা বলে না।

পাকিস্তানও এটা টের পেয়েছে। নিশ্চিত, এটা একটা দেখার মতো সিরিজ হতে যাচ্ছে।’

টেস্টে বাংলাদেশ যে এখন পুরনো খোলসে নেই সেটাই যেন উত্তরসূরিদের সিরিজ শুরুর আগে মনে করিয়ে দিয়েছেন গাভাস্কার। বাংলাদেশের এই দলকে তো সেরা টেস্ট দল হিসেবে মনে করছেন ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। অবশ্য গাভাস্কার-হার্শা সতর্কতার কথা বললেও সৌরভ গাঙ্গুলি ও দীনেশ কার্তিক জানিয়েছেন, ভারতের জয়ে বাংলাদেশ কোনো বাধা হতে পারবে না।

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে দুই টেস্টের সিরিজ শুরু হবে। দ্বিতীয়টি হবে ২৭ সেপ্টেম্বর কানপুরে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION